ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের খড়মীতে উদয় সংঘের আয়োজনে বিজয় দিবস পালন করা হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্লাবের মাঠে এই অনুষ্ঠানের শুরু হয়। এরপর ৭১ এর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও পার্শ্ববর্তী বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। খড়মী উদয় সংঘের সভাপতি সাধন জোতদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজবুল হাসান রাজু ও সহ-সভাপতি আনোয়ার হোসেনের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, ইউপি সদস্য আব্দুস সাত্তার, গোলাম মোস্তফা, আব্দুল কাদের, রোকেয়া খাতুন বেবী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ শারাফাত আলী, আ. সাত্তার ডাবলু, সমাজ সেবক মহাসীন কবীর, খলিলুর রহমান লাল্টু প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন সদস্য তরুন সরকার, সন্দীপ সরকার, মেহেদী হাসান, বিপ্লব জোতদার, আল শাহারিয়া, আনিসুর রহমান প্রমুখ।
