নলতায় মহান বিজয় দিবস উদযাপিত
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
রোববার নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন সভাপতি আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, শমসের আলী ও ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এছাড়া নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল, কে বি মোবারক আলি প্রি-ক্যাডেট স্কুল, ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি পালন করেছে।

Leave a Reply