সৌমেন মজুমদার, তালা: তালায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়। সকালে উপজেলা চত্বরে বিভিন্ন সংগঠনের মাল্যদান শেষে তালা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শারীরিক কসরত, ডিসপ্লে এবং পরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য বিদায়ী কমান্ডার মফিজ উদ্দীন, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলাা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সভাপতি জাহিদুর রহমান লিটু এবং জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।
