ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 00:24

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সূর্য উঠারপূর্বে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এই দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকান ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬টায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কলারোয়া থানার পক্ষে ওসি শেখ মারুফ আহম্মদ, পৌরসভার পক্ষে ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষে সাংবাদিক জাকির হোসেন, মোস্তফা হোসেন বাবলু ও আরিফুল হক চৌধুরী।
এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, পাবলিক ইনস্টিটিউট, জাতীয় পাটি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, বেত্রাবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা ৪র্থ শ্রেণির কর্মচারীসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন যৌথভাবে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও মুক্তিযোদ্ধা কমান্ডার। জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট, বয়েজ স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, ডিসপ্লে, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান যৌথভাবে পরিচলনা করেন কপাই সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা ও মাস্টার শাহাজান আলী শাহীন।
এছাড়া বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন।
অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা ফারুক হোসেন ও সহকারী শিক্ষা অফিসার শোভা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *