সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে বিজয় দিবস উদযাপন
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় কলেজের মাল্টিমিডিয়া ক্লাসরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, রাষ্ট্রবিজ্ঞানের সিনিয়র সহকারি অধ্যাপক কামিদুল হোসেন, অর্থনীতি বিভাগের প্রধান শহিদুল ইসলাম, জীব বিজ্ঞান বিভাগের প্রধান আজহারুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আকবর আলী, রসায়ন বিভাগের প্রধান স্বপন কুমার মন্ডল, ক্রীড়া শিক্ষক সামসুল হুদা প্রমুখ।

Leave a Reply