ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে উপানুষ্ঠানিক শিক্ষণ কেন্দ্র উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 17 December 2018, 23:40

আশাশুনি প্রতিনিধি: নিরক্ষর ব্যক্তিদের সাক্ষরতা প্রদানের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় আশাশুনিতে শিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উত্তরণের বাস্তবায়নে আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উদ্বোধনী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সভায় উপজেলা প্রোগ্রাম অফিসার আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আল ফারুক, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডল প্রমুখ। ১৫-৪৫ বছর বয়সী নিরক্ষর ব্যক্তিদের নিয়ে উপজেলার তিনশ টি কেন্দ্র একযোগে উদ্বোধন করা হয়। প্রত্যেকটি কেন্দ্রে ৩০ জন মহিলা কে বিকালে ও ৩০ জন পুরুষকে সন্ধ্যায় শিক্ষা প্রদান করবেন দুইজন করে শিক্ষক। মোট ছয়শ শিক্ষক ও ১৫ জন সুপারভাইজার ৬ মাসের এ কোর্স পরিচালনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *