ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

admin ঢাকা
আপডেট: 17 December 2018, 23:38

আশাশুনি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে আশাশুনিতে উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিসে সংস্থাটির বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় নাক, কান, গলা বিষয়ক দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও নাক, কাল, গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন নারায়ণ প্রসাদ সান্যাল এবং প্রাক্তন অনারারী সার্জন পিজি হাসপাতাল, ঢাকা এবং ডা. আবু জাফর এদিন প্রায় শতাধিক রোগী দেখেন।
এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী তারিকুর রহমান, আশাশুনি শাখা ব্যবস্থাপক অতিশ দিপঙ্কর মন্ডল,স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা জাবের হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *