কৈখালী ইউপি চেয়ারম্যানের আ’লীগে যোগদান
শরিফুল ইসলাম রায়হান, কৈখালী (শ্যামনগর): শ্যামনগর কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুর রহিম আওয়ামী লীগে যোগদান করেছে। রোববার (১৬ ডিসেম্বর) বিকালে জয়াখালী মহাজেরিন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিএম রেজাউল করিমের সভাপতিত্বে চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সোনার নৌকার ক্রেস্ট সাতক্ষীরা ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি এস এম জগলুল হায়দারের (এম পি) হাতে তুলে দিয়ে এ যোগদান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি সাতক্ষীরা ৪ আসনের নৌকার প্রার্থী এস এম জগলুল হায়দার (এম পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহুরুল হায়দার বাবু, চেয়ারম্যান শুকুর আলী, শেখ আল মামুন চেয়ারম্যানসহ নয় টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বাবু কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পবিত্র কুমার, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুজ্জামান সাইদ, জেলা যুবলীগের সদস্য সম আব্দুল সাত্তার, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী ইকরামুল লায়েজ প্রমুখ।

Leave a Reply