ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাভায় কালি পূজায় আলোচনা

admin ঢাকা
আপডেট: 17 December 2018, 23:10

ফিংড়ি প্রতিনিধি: সাতক্ষীরায় শ্রী শ্রী মহাশ্মশান কালি পূজা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ডিসেম্বর) রাতে সদরের ফিংড়ি গাভা শ্রী শ্রী মহাশ্মশান কালি মন্দিরে ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরিহলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, গাভা শ্রী শ্রী মহাশ্নশান কালি মন্দিরের সভাপতি সন্তোষ কুমার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বাছার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, তুহিনুর রহমান তুহিন, শেখ ইউছুফ সুলতান মিলন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সাবেক সদর থানা আওয়ামী লীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী, কাজী মারুফ আহমেদ প্রমুখ।
এসময় এমপি রবি বলেন, ‘পৃথিবীর সকল অন্ধকারের অমানিশা দূর করতেই এই কালি পূজা। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপশক্তিকে প্রতিহত করে মহান স্বাধীনতা ও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিতে হবে। পৃথিবী জুড়ে দিন দিন বাড়ছে দুষ্ট চক্র। সমাজে অশান্তি ও অরাজকতা বাড়ানোই ওই চক্রের মূল কাজ। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। তাই মা কালীর আশির্বাদ পুষ্ট হয়ে জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় করতে হবে। এটি কালী পূজার প্রধান মাহাত্ম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *