রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
এমআর মামুন, বল্লী: সদর উপজেলার বল্লী ইউনিয়নের ৪৯নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল আমিন সরদারের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খানমের উপস্থিতিতে সহকারি শিক্ষক শহীদুজ্জামান পলাশ ফলাফল ঘোষণা করেন।
এ বছর বার্ষিক পরীক্ষায় প্রাক-প্রাথমিক থেকে ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে সামিউল হোসেন, ২য় স্থান রাবেয়া খাতুন, ৩য় স্থান অধিকার করে মাসুম বিল্লাহ্।
১ম শ্রেণি থেকে ২য় শ্রেণিতে ১ম স্থান অধিকার করে সামিয়া ত্বোয়া, ২য় স্থান রিফাত হোসেন ও ৩য় স্থান অধিকার করে রিয়া খাতুন। ২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণিতে ১ম স্থান অধিকার করে মীম খাতুন, ২য় স্থান সিনথিয়া উজান ও ৩য় স্থান অধিকার করে লামিয়া রজনী। ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণিতে ১ম স্থান অধিকার করে তাহমীদ বিন কামরুল, ২য় স্থান শাহানারা ও ৩য় স্থান অধিকার করে ইয়াসমীন। ৪র্থ শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে নাসিম হোসেন, ২য় স্থান ইব্রাহীম হোসেন ও ৩য় স্থান অধিকার করে হৃদয় হোসেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অশোক কুমার ও গোপাল চন্দ্র সরকার এবং ওয়ার্ড যুবলীগ সভাপতি আতাউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল জলিল সরদার, বিদ্যুৎসাহী সদস্য রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক মীর আবুল কালাম আজাদ, কুসুম পারভীন, হাসিনা খাতুন, অফিস সহায়ক দেলোয়ার হোসেন ও অভিভাবকবৃন্দ।
প্রসঙ্গত, অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও আগামীতে আরো ভালো রেজাল্ট করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয় এবং কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply