ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ৩ দিনব্যাপী আবৃত্তি ও উচ্চারণ কর্মশালা শুরু

admin ঢাকা
আপডেট: 17 December 2018, 22:37

ডেস্ক রিপোর্ট: শিল্পকলা’র যতগুলো গুরুত্বপূর্ণ মাধ্যম আছে তার মধ্যে আবৃত্তি খুবই গুরুত্বপূর্ণ। ভাল আবৃত্তির জন্য জরুরী হলো ভাল উচ্চারণ। আর তা যদি শুরু হয় শৈশব কৈশোর থেকে তাহলে আবৃত্তির ভিত্তি হয় মজবুত। আর এটি জরুরী হচ্ছে ছোটবেলা থেকে পারিবারিক পরিমণ্ডলে শুদ্ধ পরিচর্যা। সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া আবৃত্তি ও উচ্চারণের কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, এ শিল্প সংস্কৃতির উন্নয়নমুলক কর্মকান্ডে সাতক্ষীরা জেলা পুলিশ সবসময় পাশে থাকবে। মানবতার কল্যাণকর সব কাজে পুলিশ প্রশাসন সবসময় সহযোগিতার হাত বাড়াবে।
সাতক্ষীরার সাংস্কৃতিক সংগঠন প্রাণকেন্দ্র আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের আকাশবাণী ও ডিডি মেট্রো’র জনপ্রিয় সঞ্চালক ও আবৃত্তিকার পৌলমী ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণকেন্দ্র’র সংগঠক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনা বিলকিস ময়না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি’র সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন, দেবহাটা’র সদস্য সচিব ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
অনুষ্ঠানে প্রাণকেন্দ্রের পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গের আকাশবাণী ও ডিডি মেট্রো’র জনপ্রিয় সঞ্চালক ও আবৃত্তিকার পৌলমী ভট্টাচার্যকে সম্পাননা স্মারক প্রদান করা হয়। উদ্বোধনের পর আবৃত্তিকার পৌলমী ভট্টাচার্য একঘণ্টা আবৃত্তি পরিবশেন করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ৩২জন শিক্ষার্থী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *