ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা ১৪ দলের জরুরী সভা: মৌলবাদ-সাম্প্রদায়িকতা, জঙ্গি-সন্ত্রাসবাদ প্রতিরোধে নৌকায় ভোট দেওয়ার আহ্বান

admin ঢাকা
আপডেট: 17 December 2018, 22:34

সোমবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ে জেলা ১৪ দলের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা ১৪ দলের আহবায়ক মুনসুর আহমেদ।
জেলা ১৪ দলের সদস্য সচিব ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সদস্য স্বপন কুমার শীল, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ, শহীদুল ইসলাম, মীর মোশাররফ হোসেন মন্টু, জাসদ নেতা আমির হোসেন খান চৌধুরী প্রমুখ।
সভায় সাতক্ষীরা জেলা ১৪ দলের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক মুনসুর আহমেদ, সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সদস্যবৃন্দ যথাক্রমে নজরুল ইসলাম, কাজী রিয়াজ, অধ্যক্ষ আবু আহমেদ, অ্যাড. ফাহিমুল হক কিসলু, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, অধ্যাপক ইদ্রিস আলী ও তরিকুল ইসলাম।
সভায় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদসহ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইয়ে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *