স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহবান জেলা গণফোরামের
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী ও কালো টাকার মালিকদের ভোট না দেওয়ার আহবান জানিয়েছে জেলা গণফোরামের নেতৃবৃন্দ। সোমবার বিকাল ৫টায় জেলা গণফোরামের অস্থায়ী কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান।
গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আলীনূর খান বাবুুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের জেলা শাখার যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডা. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব পংকজ কান্তি সরকার (বাপ্পি), সদর উপজেলা গণফোরামের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মো. আলম, যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, পৌর শাখার যুগ্ম আহবায়ক আছাদুল ইসলাম, সদস্য সচিব পৌল সাহা, মনিরুল ইসলাম, নুরুল ইসলাম, রুহুল আলম বাবু, শ্যামনগর উপজেলা আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব নূর মোহাম্মদ, মহিলা গণফোরামের আহবায়ক ফেরদৌসী খান ময়না, সদস্য সচিব নাজমা খাতুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিজয়ের মাসে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মালিকানা, জনগণের হাতেই ফেরত দেওয়ার অঙ্গীকার নিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী, কালো টাকার মালিক ও দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহবান জানানো হয়। একই সাথে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ড. কামাল হোসেনের গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply