ধানদিয়ায় আওয়ামী লীগের বর্ধিত সভা
ধানদিয়া (তালা) প্রতিনিধি: সাতক্ষীরা-১ আসনে অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে বিজয়ী করতে ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় ফুলবাড়ী হাইস্কুল প্রাঙ্গণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী সভাপতি ডা. সহিদুল ইসলামের সভাপতিত্বে মাস্টার সহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান আরিফুল আমিন মিলন। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, সাহেব আলী, রমেশ সাহা, মেহেদী, মাসুম খাঁ, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Leave a Reply