ঢাকাMonday , 17 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

admin ঢাকা
আপডেট: 17 December 2018, 21:10

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আমড়াখালী চেকপোস্টে ভারত থেকে ঢাকায় যাওয়ার পথে ফোরকান (৪৩) নামে এক ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার সকালে তাকে আটক করা হয়। আটক ফোরকান ঢাকা লালবাগের জিসানের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর-৪৯ ব্যাটালিয়নের আমড়াখালী বিজিবি চেকপোস্টের হাবিলদার সফিকুর রহমান জানান, ভারত থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা একটি পরিবহন আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসার পর চেকিং এর সময় তার কথাবার্তা ও গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এসময় তার কাছ থেকে চট্টগ্রাম কাস্টমস হাউজের ভুয়া আইডি কার্ড, মোবাইল সেট, চাদর ও থ্রি-পিচ উদ্ধার করে। আটক ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয় দানকারী ফোরকানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *