খেশরায় ৯টি ওয়ার্ডে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করতে তালার খেশরার নয়টি ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
কার্যালয়গুলো উদ্বোধন করেন খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আমিনুল ইসলাম, শেখ কালাম, খোরশেদ আলম, মাস্টার মোবারক হোসেন, আতাউর রহমান, অম্বিক মন্ডল, আ. সামাদ গোলদার, কামরুল ইসলাম লাল্টু, সামসুল ইসলাম মোড়ল, আবদুল্লাহ আল মামুন তাজ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতা-কর্মীরা।

Leave a Reply