ঢাকাSunday , 16 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৪ আস‌নের ধা‌নের শী‌ষের প্রার্থী গাজী নজরুল গ্রেপ্তার

admin ঢাকা
আপডেট: 16 December 2018, 15:44

ডেস্ক রি‌পোর্ট: সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামসহ চারজনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
‌রোববার (১৬ ডি‌সেম্বর) দুপুরে শ্যামনগরের ইসমাইলপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ইসমাইলপুরস্থ নিজ বাড়িতে অন্যান্য জামায়াত নেতাদের সাথে বৈঠক করছিলেন গাজী নজরুল ইসলাম। এসময় পুলিশ হানা দিয়ে গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুল বারীসহ চারজনকে গ্রেপ্তার করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গাজী নজরুলের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *