ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৪ আসন: প্রতিপক্ষের হামলায় আহত বিকল্প ধারার ৩ কর্মীকে ঢাকায় প্রেরণে পুলিশি বাধা

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 22:43

স্টাফ রিপোর্টার: নির্বাচনী পথসভায় প্রতিপক্ষের হামলায় আহত সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে বিকল্পধারার কুলা প্রতীকের তিন কর্মীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণে বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এঘটনায় কুলা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা ও দলীয় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রার্থী এইচএম গোলাম রেজার প্রতিনিধি আবু ইছা সুপ্রভাত প্রতিনিধিকে জানান, শুক্রবার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগের উদ্দেশ্যে বের হন এইচএম গোলাম রেজা ও তার কর্মী সমর্থকবৃন্দ। সন্ধ্যার দিকে তারা শ্যামনগরের ভেটখালী ব্রিজের উপর পৌঁছালে প্রতিপক্ষ দুর্বৃত্তদের হামলায় আহত হন নওয়াবেঁকী গ্রামের মৃত শামসুল হকের ছেলে শাহাদাৎ হোসেন (৬৫)।
পরবর্তীতে রমজাননগরের পাতড়াখোলা নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগ নেতা আব্দুল হক মোল্যার নেতৃত্বে দুর্বৃত্তদের হামলায় আহত হন শ্রীফলকাঠি গ্রামের আবু তালেবের ছেলে রেজা (২৭)। এদিন বিকেলে শ্যামনগর উপজেলা সদরে প্রচারকালে দুর্বৃত্তদের হামলায় আহত হন প্রচারকর্মী শ্যামনগর সদরের মৃত আব্দুর রহিমের ছেলে শেখ আব্দুস সাত্তার (৩৫)। পৃথক হামলায় আহত তিন কর্মীকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৫ ডিসেম্বর) আহত তিন ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুতি নেন এইচএম গোলাম রেজা। এজন্য ভাড়া করা হয় এয়ার অ্যাম্বুলেন্স। কিন্তু ভাড়াকৃত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের কিছুক্ষণ পূর্বে কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক আজিম হোসেন ঘটনাস্থলে গিয়ে সেটি অবতরণে বাধা সৃষ্টি করেন।
এসময় আহত তিন রোগীকেও দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেন ওই সহকারি উপ-পরিদর্শক। আহত তিন কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণকালে বাধা দেয়ায় বিকল্পধারার প্রার্থী ও কর্মী সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বাধ্য হয়ে আহত তিন রোগীকে অ্যাম্বুলেন্সে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আবু ইছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *