ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 22:41

সৌমেন মজুমদার, তালা: তালা উপজেলার মাগুরায় শায়িত চার শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) তালা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দু’দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন মাগুরা গ্রামে ক্ষত্রিয়পাড়ার বাঁশ বাগানে চির নিদ্রায় শায়িত শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা থানার ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ।
এসময় জাতির বরেণ্য সন্তান মুক্তিযোদ্ধাগণ, স্বাধীনতা প্রিয় সকল প্রতিষ্ঠান, সংগঠন ও শতাধিক ব্যক্তি মাগুরার মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ২৮ নভেম্বর তালা উপজেলার মাগুরা গ্রামে মহান মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন চার জন বীর বীরযোদ্ধা। তারা হলেন শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডা. আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন। তাদের স্মরণে প্রতিবছর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *