ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকা প্রতীকে ভোট দিয়ে এমপি রবিকে আবারও বিপুল ভোটে বিজয়ী করার আহবান

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 22:35

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) রাতে শহরের টাউন স্পোর্টিং ক্লাব চত্বরে পৌরসভার ০২ ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা’র আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ’র সভাপতিত্বে¡ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ০২ ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এস.এম হায়দার, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাউন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খোকন, মো. আব্দুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, টাউন স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক ইদ্রিস বাবু, সুলতানপুর বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, মজনু প্রমুখ। নির্বাচনী জনসভায় পৌরসভার ০২নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে জনসভাস্থল মিলন মেলায় পরিণত হয়। সভা পরিচালনা করেন টাউন স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক ইদ্রিস বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *