ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে নির্বাচনী আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 22:30

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বর্ধিত সভা ও আসন্ন নির্বাচন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) বিকাল নৌকা প্রতীককে জয়যুক্ত করার প্রত্যয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর পক্ষে কৃষকলীগকে অগ্রণী ভূমিকা পালন করার বিষয়ে আলোচনা করা হয়। খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাস্টার বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির রাখেন তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন খলিষখালী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ মোড়ল, সাবেক ছাত্রনেতা সাংবাদিক মনিরুজ্জামান মনি, কৃষকলীগ নেতা প্রভাষক আমিনুল ইসলাম, শংকর কুমার দাশ, আনিছুর রহমান, বিকাশ কুমার বৈদ্য, শহিদুল ইসলাম প্রমুখ।
বর্ধিত সভায় প্রধান অতিথি বলেন, নৌকা প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের গ্লানি মুছে সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকল নেতা কর্মীকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে খলিষখালী উত্তরপাড়া বাজারে নির্বাচনী মিছিল বের হয়। মিছিল শেষে খলিষখালী চার রাস্তা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *