দেবহাটায় নৌকা প্রতীকের নির্বাচনী সভা
নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় আনতে দেবহাটার গরাণবাড়িয়া এলাকায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সভায় শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ১নং ওয়ার্ড সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ইউনিয়ন সভাপতি সুধান চন্দ্র বর, সাধারণ সম্পাদক ইসমাইল গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক এনামুল হক সবুজ প্রমুখ।
এসময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠান সঞ্চলনা করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।
এছাড়া উপজেলার সখীপুরে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
সন্ধ্যায় নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুর জগন্নাথপুর মাদ্রাসায় নৌকা প্রতীকের পক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply