ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলবাড়ী প্রাইমারি স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 22:03

স.ম ওসমান গণী সোহাগ, বুুুুড়িগোয়ালিনী: শ্যামনগরের বুুুুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য জি.এম আব্দুুুর রউফের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার রায় ফলাফল ঘোষণা করেন।
এ বছর বার্ষিক পরীক্ষায় ১ম শ্রেণি থেকে ২য় শ্রেণিতে ১ম স্থান অধিকার করে আবু হুরাইরা খান, ২য় স্থান শ্রেয়া মৃধা, ৩য় স্থান অধিকার কতোহানুজ্জামান।
২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণিতে ১ম স্থান অধিকার করে যৌথভাবে শ্রেয়া জোয়াদ্দার ও সুইটি মন্ডল, ২য় স্থান তিথি সরদার, ৩য় স্থান অধিকার করে যথাক্রমে বায়েজীদ বোস্তামী, মিলন সরদার ও সাব্বির হোসেন। ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণিতে ১ম স্থান অধিকার করে আবু রায়হান, ২য় স্থান রুমন মেহরাব, ৩য় স্থান অধিকার করে জারিন সুবাহ রুহী। ৪র্থ শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে হিরামন মিস্ত্রী, ২য় স্থান আরাফাত সানি ও ৩য় স্থান অধিকার করে রাবেয়া খাতুন।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পিটিএ কমিটির সভাপতি আব্দুল হাকিম, বিশিষ্ট সমাজসেবক ছফেদ আলী মোল্লা, ইউনিয়ন ফ্যামিলি প্লাানিং ইন্সপেক্টর জিল্লুর রহমান, সহকারি শিক্ষক বেলাল আহমেদ, দেবদুলাল সরকার, দীলিপ মন্ডল, দেবাশীষ মন্ডল, অনুপম রায়, উমা রাণী মন্ডল, সদস্য মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম নয়ন, দেবদাস বর্ম্মন, আল-মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *