ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে প্রশিক্ষণ

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 22:01

ইউএসএইড এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে পিয়ার লিডার-স্বেচ্ছাসেবকদের ৩০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণে সাতক্ষীরা ও খুলনা জেলার মোট ২৫ জন স্বেচ্ছাসেবক পিয়ারলিডার অংশগ্রহণ করেন। উইনরক ইন্টারন্যাশনালের সাজ্জেদুর রহমান, স্যোশাল ইমপেক্ট এর প্রতিনিধি শহিদুল ইসলাম ও চিফ অব পার্টি জাদে লাম্ব এবং অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল মোছাব্বে রুজ্জামান এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্মকর্তা আব্দুল মজিদ তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রশিক্ষণে মানব পাচার, কারণ, ফলাফল, মানব পাচার ও বাল্য বিবাহের সম্পর্ক, মানব পাচার প্রতিরোধ কমিটির ভূমিকা, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সেবা ও প্রতারণায় করণীয় এবং দক্ষ প্রশিক্ষক হিসাবে গড়ে উঠতে করণীয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন অগ্রগতি সংস্থার পক্ষে অসিত ব্যানার্জী, কৃষ্ণা সাহা, মোরশেদ আলম, সেলিমুর রহমান এবং আলমগীর হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *