বাস টার্মিনালে শ্রমিক গণজমায়েতে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতের আহবান
ডেস্ক রিপোর্ট: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে বিশাল শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলা ও জেলা শাখার আয়োজনে এ জমায়েত অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে শ্রমিক গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নৌকায় ভোট দিয়েছিলেন তার প্রতিদানে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিন, গ্রাম হবে শহর এবং সদর উপজেলাকে মডেল উপজেলায় রূপ দেব ইনশাল্লাহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়া মীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক।

Leave a Reply