ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 21:21

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারীর (আওয়ামী লীগ বিদ্রোহী) নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর পৌরশহরের গরুহাটা মোড়ে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে ১০-১২ যুবক এ হামলা চালায়। এ সময় তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর ও পোস্টারে অগ্নিসংযোগ করে।
স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান জানান, জনগণের সামনে এ ঘটনা ঘটলেও কেউ প্রতিকারে এগিয়ে আসতে সাহস পায়নি। বিষয়টি সহকারি রির্টানিং অফিসারের নিকট তিনি লিখিতভাবে জানাবেন বলে জানান। এ ছাড়া শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত নিরাপত্তাহীনতার কারণে তিনি তা স্থগিত করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *