ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাড়ি বাড়ি যাচ্ছেন যশোর-৫ আসনের কুলা প্রতীকের প্রার্থী অমিত

admin
December 15, 2018 9:10 pm
Link Copied!

যশোর অফিস: জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, যশোর জেলা প্রতিষ্ঠাতা সভাপতি যশোর-৫ আসনের প্রার্থী নিজামদ্দিন অমিত গণসংযোগ অব্যাহত রেখেছেন। অমিত গত দুই দিনে মণিরামপুরের রাজগঞ্জ, চাকলা কাঁঠালতলা, বেগারীতলা বাজার, খেদাপাড়ার প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেছেন।
রাজগঞ্জ এলাকার স্কুল শিক্ষক হোসনেরা আরা জানান, কুলামার্কার প্রার্থী নিজামদ্দিন অমিত বৃহস্পতিবার সারাদিন রাজগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন। তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেগারীতলা এলাকার দোকানী শহীদ জানান, দলীয় নেতাকর্মী নিয়ে গত কয়েকদিন ধরে জাগপার অমিত ওই অঞ্চলে গণসংযোগ করেছেন।
নিজামদ্দিন অমিত জানান, তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সবাই তার ডাকে সাড়া দিচ্ছেন।
সমাজের ঘুষ, দুর্নীতি, জঙ্গিবাদ নির্মূলে জাগপা কাজ করে যাচ্ছে বলে জানিয়ে কুলা প্রতীকের অমিত প্রতিটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন।
তরুণরা তার সাথে আছে বলে দাবি করে অমিত জানান, ব্যাপার পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মণিরামপুরের প্রতিটি গ্রামে যাবেন। এসময় তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।