ঢাকাSaturday , 15 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

admin ঢাকা
আপডেট: 15 December 2018, 21:07

যশোর অফিস : যশোরে সঞ্জিত মন্ডল (৬০) নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সঞ্জিত খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া গ্রামের অমিত মন্ডলের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব জানান, সঞ্জিত একটি অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তার কয়েদি নাম্বার ১০৩৪/এ। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারের মণিহার-১ ওয়ার্ডে ছিলেন। আদালত ২০১৭ সালের ১৩ মার্চ খুলনা জেলা কারাগারে পাঠান তাকে। সেখান থেকে একই বছরে ১৫ এপ্রিল তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জেলার বলছেন, ‘তার হার্টের সমস্যা ছিল। গতকাল ভোরে তিনি বাথরুমে যাওয়ার সময় বুকের যন্ত্রণায় পড়ে যান। কারারক্ষীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, সঞ্জিত নামে ওই কয়েদি হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এ মুহূর্তে তা বলা সম্ভব নয়। ময়না তদন্ত রির্পোট আসার পর বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *