ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

admin
December 14, 2018 10:49 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলা মোড়ে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক ইশারাত আলী, কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ, সৈয়দ মোমিনুর রহমান, কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক আফছার উদ্দিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।