ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১৮ কিলোমিটার পায়ে হেঁটে নির্বাচনী প্রচার

admin ঢাকা
আপডেট: 14 December 2018, 22:42

যশোর অফিস: দীর্ঘ ১৮ কিলোমিটার পায়ে হেঁটে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যশোর-৪ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট জোটের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়র টিএস আইয়ূব।
শুক্রবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচনী এলাকার বাঘারপাড়া অংশে তিনি এ প্রচারণা চালান। এসময় তার সাথে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ছিলেন।
বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শামসুর রহমান জানান, শুক্রবার সকালে উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের পুনিহার মোড় হতে গণসংযোগ শুরু হয়। এসময় ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের নেতৃত্বে পায়ে হেঁটে গণসংযোগ করতে করতে উপজেলার ধলগ্রাম বাজারে যাওয়া হয়। এই ১৮ কিলোমিটার পথে গণসংযোগকালে তারা অন্তত: ১০টি পথসভায় বক্তব্য রাখেন। গণসংযোগকালে রাস্তার দুই ধারে শত শত নারী-পুরুষ টিএএস আইয়ূবকে স্বাগত জানান। গণসংযোগ শেষে তিনি উপজেলার ধলগ্রাম বাজারে পথসভায় যোগ দেন।
টিএস আইয়ূবের সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই মনা, উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, হাফিজুর রহমান বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *