ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় চেয়ারম্যান ও কাউন্সিলর আটক

admin ঢাকা
আপডেট: 14 December 2018, 22:39

যশোর অফিস: যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল এবং চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র, চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার সভাপতি সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ। আতাউর রহমান লাল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সাইদুল ইসলাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। তারা উভয়েই একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের চৌগাছা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য।
আতাউর রহমান লালকে শুক্রবার বেলা সাড়ে এগারটার দিকে তার কাঁচাবাজারের কার্যালয় থেকে এবং সাইদুল ইসলামকে বৃহস্পতিবার রাতে শহরের পাঁচনমনা মোড় থেকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার এসআই এসএম আকিকুল ইসলাম। তিনি বলেন, আটক দুইজন নাশকতা মামলার আসামি। এ মামলায় শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *