রোকেয়া মনসুর কলেজের সহকারি অধ্যাপক নূরুল ইসলাম আর নেই
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক নূরুল ইসলাম (৪৯) আর নেই। শুক্রবার ভোর ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নিজ বাসা থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। নূরুল ইসলাম দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আসর আশাশুনি উপজেলার নাসিমাবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুসহ সহকর্মীবৃন্দ।
তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও তার রূহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সহকারি অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, নুরুজ্জামান, বিএম আবেনুর রহমান, নজরুল ইসলাম, নিয়াজ কওছার তুহিন, আব্দুর রউফ, নাজিমুদ্দীন আহমেদ, আমজাদ হোসেন, জয়শ্রী ঘোষ, সুফিয়া খাতুন, রেজাউল হক, নাছিম সুলতানা, আব্দুল ওহাব, মোশারাফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম, তৌহিদুর রহমান, মিজানুর রহমান, সুকুমার ঘোষ, বদরুজ্জামান, তারক সরকার, প্রবীর দেবনাথ, মাসুদুর রহমান, বিলকিস আক্তার, গোবিন্দ দুলাল বর, আবু মুছা, শ্রীবাস রায়, ডিএম নাসির উদ্দীন, আওছাফুর রহমান, মর্জিনা মোমতাহানা, রতন কুমার ঘোষ, অলিউর রহমান, গ্রন্থাগারিক আরেফা ফারজানা, সাইফুজ্জামান, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, অফিস সহায়ক নিরোধ কুমার মন্ডল, সুফিয়া পারভীন শেফালী, বদরুজ্জামানসহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply