ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

admin
December 14, 2018 10:38 pm
Link Copied!

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পিছনের বধ্যভূমি সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিল্টনের সঞ্চালনায় ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদ্য পদোন্নতিপ্রাপ্ত) ইলতুত মিস, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, এডিসি মাহমুদুর রহমান ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভিন সেজুঁতি।
সভায় বক্তারা সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশের বধ্যভূমিটি সংরক্ষণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে শহীদদের স্মরণে মোববাতি প্রজ্বলন ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
প্রেসক্লাবে মোমবাতি প্রজ্বলন


মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিনস্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো সাতক্ষীরা প্রেসক্লাব। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের কৃষ্ণচুড়া চত্বরে সাংবাদিকরা মোমবাতি প্রজ্জ্বলন করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মোমবাতি প্রজ্বলনে অংশ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি শত্রু বিতাড়নের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে রাজাকার আলবদর আল শামসরা জাতিকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। এরই জেরে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকাররা দেশের সূর্যসন্তানদের এক এক করে ধরে এনে হত্যা করে। পরে তাদের দেহ ফেলে দেওয়া হয় মিরপুর বধ্যভূমিতে। তিনি বলেন, জাতির কোনো সন্তানকে হত্যা করে যেমন বাঙালিকে দুর্বল করা যায়নি তেমনি ভারি অস্ত্র নিয়ে স্বাধীনতার বিরোধীতা করেও বাঙালির বিজয় ঠেকানো যায়নি।


একাত্তরের সেই সব ঘাতকদের প্রতি ঘৃণা ছুড়ে দিয়ে অধ্যক্ষ আবু আহমেদ বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমাদের কাজ করতে হবে।
মোমবাতি প্রজ্জ্বলনে আরও অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল বারী, তিন সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, অধ্যক্ষ আনিসুর রহিম ও আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ আবদুল ওয়াজেদ কচি, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, যমুনা টিভির শেখ আহসানুর রহমান রাজীব, বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক ঘোষণার এসএম শহিদুল ইসলাম প্রমুখ
নাগরিক আন্দোলন মঞ্চের মোমবাতি প্রজ্বলন

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের বধ্যভূমিতে লাখো শহীদ বুদ্ধিজীবীর স্মরণে মোমবাতি প্রজ্বলন করে নাগরিক আন্দোলন মঞ্চ। পরে নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহবায়ক ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলন মঞ্চের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, উন্নয়ন কর্মী মাধব দত্ত, হাফিজুর রহমান মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফরান রোজ বাবু, পলাশ রহমান, এম এ জলিল, দিলরুবা রুবি প্রমুখ।
মোমবাতি প্রজ্বলনের পরে জমি অধিগ্রহণ পূর্বক বধ্যভূমিতে একটি স্মৃতি সৌধ নির্মাণের জন্য উপস্থিত সকলেই দাবি তোলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।