ব্যাংদহা ও ফিংড়ীতে নৌকা প্রতীকের মিছিল, সভা
ফিংড়ী প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে মহাজোটের মনোনিত প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাংদহা ও ফিংড়ীতে মিছিল, আলোচনা সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যাংদহা বাজারে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় সমবেত হয়। সভায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. শেখ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ শাহরুখ হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, সদস্য শেখ রমিমুল ইসলাম, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আফিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম হোসেন লাভলু, সাধারণ সম্পাদক শেখ মিয়ারাজ হোসেন শুভ প্রমুখ।
এছাড়া ফিংড়ী ইউনিয়নের এল্লারচর মোড়র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সদর যুবলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন প্রমুখ।

Leave a Reply