ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে আ’লীগের নির্বাচনী সভা

admin ঢাকা
আপডেট: 14 December 2018, 22:17

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরের কাশিমাড়ীতে আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় ঈদগাহ ময়দান মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসএম জগলুল হায়দার।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশিমাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এসএম জহুরুল হায়দার বাবু, পদ্মপুকুর ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান রিয়াজ রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অসীম কুমার জোয়ারদার, ধর্ম বিষয়ক সম্পাদক ড. আব্দুল মান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *