ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুলিশের বিরুদ্ধে ডা. শহিদুল আলমের অভিযোগ

admin
December 14, 2018 10:14 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ আসনে বিএনপি নেতা-কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ তুলে জেলা রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন এমপি প্রার্থী ডা. শহিদুল আলম।
শুক্রবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের নিকট ডা. শহিদুল আলমের স্বাক্ষরিত অভিযোগপত্র দেওয়া হয়।
লিখিত অভিযোগে বলা হয়, নির্বাচনকে ঘিরে পুলিশ বিএনপি নেতাকর্মীকে মিথ্যাভাবে আটক করে মামলা দিয়ে হয়রানি করছে। তারই অংশ বিশেষ কালিগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রামের বাসিন্দা আসাদুল ইসলাম খোকা’র বাড়িতে সাদা পোশাকে গিয়ে হয়রানি করছে। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যায় পুলিশ। যার নাম্বার সাতক্ষীরা-হ-৪১৩১। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আটক করা মোটরসাইকেল ফেরত পেতে এবং পুলিশের হয়রানি বন্ধ করতে এ অভিযোগ দায়ের করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।