ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার ওফাপুরে মুস্তফা লুৎফুল্লাহ’র জনসভা

admin ঢাকা
আপডেট: 14 December 2018, 21:58

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীকে ভোট দিয়ে অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহকে জয়যুক্ত করার লক্ষ্যে কলারোয়ায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে যুগিখালী, জালালাবাদ ও জয়নগর ইউনিয়ন আ’লীগের আয়োজনে ওফাপুর ফুটবল ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আ’লীগ নেতা ডা. আব্দুল জব্বারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ।
জনসভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কয়লা ইউনিয়ন চেয়ারম্যান ইমরান হোসেন, জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, যুগিখালী ইউনিয়ন চেয়ারম্যা রবিউল ইসলাম, লাঙলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *