ঢাকাFriday , 14 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াপাড়ায় ডা. রুহুল হকের নির্বাচনী প্রচারণা সভা

admin
December 14, 2018 9:20 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনী-কালীগঞ্জ আংশিক) নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আষ্কারপুর-মাটিকোমরা এলাকায় এ সভা হয়।
স্থানীয় ইউপি সদস্য আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাহেব আলী, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বর্তমান সরকারের শাসনামলে আ ফ ম রুহুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের চিত্র তুলে ধরে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী রুহুল হককে আবারো নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহব্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।