চাম্পাফুলে ধানের শীষের প্রচারণায় ডা. শহিদুল আলম
চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: আগামী সাতক্ষীরা-৩ আসনে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. শহিদুল আলম চাম্পাফুলে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর ড্যাব নেতা ডা. শহিদুল আলম উজিরপুর বাজারে দোকানী ও পথচারীদের সাথে নিজের দলীয় প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকাবাসীর সেবা করার জন্য আহবান জানান।
নির্বাচনী প্রচারণার সময় তিনি আরও বলেন, আমার একটাই লক্ষ্য-যাতে জনগণ নিরাপদে থাকতে পারে। ভোটাররা যদি তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, আশাশুনির সভাপতি রফিকুল ইসলাম, শ্রীউলা শোভনালী ইউনিয়ন সাধারণ সম্পাদক আশরাফুর রহমান মুকুল, আব্দুল মালেক মল্লিক, ভাড়াশিমলা ইউনিয়ন সভাপতি প্রফেসর আব্দুল খালেক, হাফিজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply