কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পরিচালনা পর্যদের সভাপতি অধিবাস অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মিরাজুল আশরেকিন, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজিবর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ।

Leave a Reply