পাটকেলঘাটায় নৌকা প্রতীকের নির্বাচনী গণসংযোগ
নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা): পাটকেলঘাটায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ’র পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় পাঁচ রাস্তা মোড়ে এ পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ আব্দুল হাই, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সরদার মশিয়ার রহমান। সভা পরিচালনা করেন তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন।

Leave a Reply