ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 13 December 2018, 22:33

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটা খাদ্য গোডাউনে ২০১৮-১৯ সনের আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, তালা উপজেলা মিল মালিক সমিতির সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক প্রনয় পাল প্রমুখ।
খাদ্য গোডাউন কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদার বলেন, পাটকেলঘাটা খাদ্য গুদামে ৮৩টি চুক্তিভিত্তিক মিলারদের কাছ থেকে ১২৯২ মেট্রিকটন আমন চাল সংগ্রহ করা হবে। এবার ৩০ কেজির বস্তা ৩৬ টাকা কেজি দরে সরকার চাল সংগ্রহ করছে। সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *