ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ৬টি হাত বোমা উদ্ধার, গ্রেফতার ২

admin ঢাকা
আপডেট: 13 December 2018, 22:28

যশোর অফিস: নাশকতা মূলক কর্মকা- ঘটানোর উদ্দেশ্যে বোমা নিয়ে অবস্থানের অভিযোগে মাওলানা শাহ আলম খান ও লুৎফর রহমান নামে দুইজন জামায়াতের নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যায় যশোর খুলনা মহাসড়কের বানিয়ারগাতি গ্রামের সিঙ্গিয়া আদর্শ কলেজের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দু’জনের দখল হতে ৬টি তাজা হাত বোমা উদ্ধার হয় বলে পুলিশের দাবি। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তে কর্মরত এসআই আশরাফুল আলম জানান, বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পান দু’জন ব্যক্তি নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে বাজার করা ব্যাগে বিস্ফোরকদ্রব্য বহন করছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬ টায় ওই স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সদর উপজেলার জঙ্গলবাধাল (খানঘাট) গ্রামের মৃত আমজাদ আলী খানের ছেলে মাওলানা শাহ আলম খান ও বসুন্দিয়া গ্রামের মৃত আব্দুল হাকিম মোল্যার ছেলে লুৎফর রহমান দৌঁড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় তাদের ব্যাগের মধ্যে থেকে ৬টি তাজা হাত বোমা উদ্ধার করে। পুলিশ বলেছে গ্রেফতারকৃতরা জামায়াতের নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *