ঢাকাThursday , 2 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জলাবদ্ধতা নিরসনে দাতভাঙ্গা বিলের স্লুইস গেট সংস্কারের নির্দেশ

admin ঢাকা
আপডেট: 2 August 2018, 17:31

ঘোনা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বাঙালিকে বিশ্বের দরবারে আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিতি দিয়েছেন। বর্তমান সরকার দেশের ইতিহাসে সব চাইতে সফল রাজনৈতিক সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি গণতান্ত্রিক সরকার ধারাবাহিকভাবে দেশ পরিচালনা করছে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই অনেকের বিরোধিতার পরও পদ্মা সেতু নির্মাণের কার্যক্রম শুরুর পাশাপাশি বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকালে ভাড়–খালী উত্তর পাড়া পাঞ্জেগানা মসজিদের সামনে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ঘোনা ইউপির ০৮ ও ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ছাত্ররীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদিকা সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ঘোনা ইউপি সদস্য গণেশ চন্দ্র সরকার, মোতাচ্ছিম বিল্লাহ, মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুন প্রমুখ।
এসময় এমপি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালি জাতিকে উপহার দিয়েছেন স্বাধীন দেশ। আমাদের গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে। বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। তাই আপনাদের উন্নয়ন ও দেশের শান্তির জন্য আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। দেশের গ্রামাঞ্চলের উন্নয়নে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎসহ সকল সেক্টরে উন্নয়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। ’অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। এসময় এলাকাবাসী জলাবদ্ধতা নিরসনে দাঁতভাঙ্গা বিলের স্লুইস গেটটি দ্রুত সংস্কারের দাবি জানালে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে তা সংস্কারের নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *