ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় নেতাকর্মীদের উপর হামলা ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 13 December 2018, 22:09

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আবারও আচরণবিধি লঙ্ঘন করে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের উপর হামলা ও ধানের শীষ প্রতীকের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জোটের পক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা সংলগ্ন ২০ দলীয় জোটের অফিসের সামনে মাওলানা আবুল কালাম আজাদের ধানের শীষ প্রতীকের প্রচারের সময় আওয়ামী সমর্থিত ইউপি সদস্য আলাউদ্দীন গাজীর নেতৃত্বে আওয়ামী নেতা-কর্মীরা ২০ দলীয় জোটের উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর, জিন্নাত মোড়ল ও সালাম মোড়লসহ অনেকের উপর হামলা করে। এতে সালাম মোড়ল গুরুতর আহত হয়।
অপর দিকে বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়নের মঠবাটী এলাকায় ধানের শীষের প্রচারের সময় আওয়ামী সমর্থিত সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর নায়েবের নেতৃত্বে নেতা-কর্মীরা জোটের মেহেদী, আশরাফুল ও ভ্যান চালককে অকথ্যভাষায় গালিগালাজ করে ধানের শীষ প্রচারণা না করার জন্য হুমকি দেয়। এছাড়াও পৌর এলাকার ধানের শীষ প্রতীকের সকল পোস্টার ছিড়ে ফেলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে গোলযোগ সৃষ্টিকারী ও আচারণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক নির্বাচনী সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করার দাবীতে ২০ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মুহাম্মদ লিয়াকত আলী সরদার সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *