হেলাতলার শিক্ষক মাহবুবুর রহমান আর নেই
Exif_JPEG_420 হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার হেলাতলার অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মাহবুবুর রহমান আর নেই।
বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা আল মানাত মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, সাত কন্যা ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সন্ধ্যায় ঢাকা বায়তুর রহমান জামে মসজিদে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে (১৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় দ্বিতীয় জানাযা কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের দিগং গ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, কাজী মাহবুবুর রহমান ১ মে ১৯৩৩ সালে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের কাজী দিগং গ্রামে কাজী মতিউর রহমানের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি আবেদা মাহবুব গার্লস্ হাইস্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়া কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শারীরিক শিক্ষা বিভাগে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত থেকে অবসরপ্রাপ্ত হন।

Leave a Reply