ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় যুবলীগ নেতা জর্জের স্মরণ সভা

admin ঢাকা
আপডেট: 13 December 2018, 21:58

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় জামায়াত-বিএনপির হাতে নিহত যুবলীগ নেতা মেহেদি হাসান জর্জ আলির ৫ম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাসানুর রহমান মালির সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনির পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
তিনি বলেন, চিহ্নিত জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীদের আর এই জনপদে ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না। যারা জর্জ আলিকে বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিপি মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী শাহাজাদা, ছাত্রলীগ সভাপতি এস এম আবু সাইদ, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস পাল, ছাত্রলীগ সভাপতি ফারুক হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জয়নগর ইউপি সদস্য জয়দেব সাহা, ইমাদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *