ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে জনগণ: শেখ আফিল উদ্দিন

admin ঢাকা
আপডেট: 13 December 2018, 21:58

শার্শা (যশোর) প্রতিনিধি: শেখ আফিল উদ্দিন বলেছেন, বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসের অন্যতম পৃষ্ঠপোষক। দলটি শুধু দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক করে না, তারা স্বাধীনতা বিরোধী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে।
তিনি আরও বলেন, বিএনপির অপরাজনীতির কারণে জনগণ এখন তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই জনগণকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কাদেরকে ক্ষমতায় রাখবে। যারা মানুষকে মারে তাদেরকে না কি যারা দেশের উন্নয়ন করছে তাদেরকে। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার প্রচার-প্রচারনা ও গণ-সংযোগের ৩য় দিনে শার্শার ৬নং গোগা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জের পথসভায় তিনি এসব কথা বলেন।
গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রসিদের নেতৃত্বে পথসভা ও গণ সংযোগকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান ওহিদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী গগন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
এদিকে, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে কায়বার প্রতিটি ওয়ার্ডে চলছে প্রচার-প্রচারনা ও গণ-সংযোগ। কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু’র নেতৃত্বে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছে নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *