ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ পরীক্ষা গ্রহণের পাঁয়তারা!

admin
December 13, 2018 9:47 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটার পদে এক প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ পরীক্ষা গ্রহণের পাঁয়তারা চলছে। স্কুলের প্রধান শিক্ষক মোটা অংকরে উৎকোচের বিনিময়ে তার প্রার্থী নিয়োগ দিতে উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রার্থী জেলা শিক্ষা কর্মকর্তা ও তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
চাকরি প্রার্থী মানজুয়ারা সুলতানা জানান, তার শ^শুর একজন মুক্তিযোদ্ধা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তারই দানকৃত জমিতে স্কুলটি প্রতিষ্ঠিত। সম্প্রতি রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটার পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি স্কুলের প্রধান শিক্ষক বরাবর বিধি মোতাবেক প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ একটি আবেদন করেন। কিন্তু সম্প্রতি বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন, তার আবেদনপত্রটি অসম্পূর্ণ আখ্যা দিয়ে কৌশলে তা বাদ দিয়ে স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ তাকে পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য ঘোষণার পাঁয়তারা করছেন। এছাড়া প্রধান শিক্ষক মোটা অংকের উৎকোচের বিনিময়ে তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা ও তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন ভুক্তভোগী মানজুয়ারা সুলতানা।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।