দেবহাটার কামটায় নৌকা প্রতীকের নির্বাচনী সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামটায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সখিপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ।
উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ মন্ডল, ইউপি সদস্য ও উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আকবর আলী, ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু রাসেল, কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান তন্ময় প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছানউল্লাহ কল্লোল। এসময় বক্তরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply